Showing posts with label hsc batch 14. Show all posts
Showing posts with label hsc batch 14. Show all posts

May 24, 2014

মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ: ড. মুহম্মদ জাফর ইকবাল

ড. মুহম্মদ জাফর ইকবাল


এই নিয়ে পরপর তিনবার আমি একই বিষয় নিয়ে লিখছি, বিষয়টি হচ্ছে পরীক্ষার প্রশ্ন ফাঁস। প্রথমবার আমি ফাঁস হওয়া প্রশ্ন আর এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাশাপাশি বসিয়ে পত্রপত্রিকায় পাঠিয়েছি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার এ রকম অকাট্য একটা প্রমাণ পাবার পর শিক্ষা মন্ত্রণালয়কে কিছু একটা করতে হবে বলে আমার ধারণা ছিল। আমার ধারণাটা ভুল ছিল, শিক্ষা মন্ত্রণালয় কিছু করেনি।


আমি দ্বিতীয়বার তাই আরেকটু বড় করে লিখেছি, শিক্ষা মন্ত্রণালয়কে সরাসরি কয়েকটা প্রশ্ন করেছি। তারা আমাকেই তার উত্তর দিবে আমি সেটা কখনও ভাবিনি, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা অন্তত মেনে নিবে এ রকম আশা ছিল। আমার আশা পূরণ হয়নি, হয়তো লেখাটা তাদের চোখে পড়েনি।